• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

পাঁচ টাকায় লাল টুকটুকে লেপ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঠাকুরগাঁও শহরে ৩২০ জন শীতার্ত ও দুস্থ মানুষদের কাছে মাত্র ৫ টাকা মূল্যে একটি করে লাল টুকটুকে লেপ বিক্রি করেছে ‘সহায়’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মাত্র ৫ টাকা মূল্যে এসব লেপ বিক্রি করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সহায় সংগঠনের উপদেষ্টা নাবিউল করিম বলেন, ২০১৮ সালের জুন মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মিলে ঠাকুরগাঁওয়ে একটি সংগঠনের যাত্রা শুরু করে। কোনো কিছু না ভেবেই সেসময় সংগঠনটির নাম দেওয়া হয় ‘জুলুম বস্তী’। শুরুতে রক্তদান কর্মসূচির মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও পরে তা ছড়িয়ে পড়ে দুর্যোগে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের টিউশন সংগ্রহ করে দেওয়া ও বই কেনায় সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রমে।

তিনি আরও বলেন, করোনাকালে এই সংগঠনটির মাধ্যমে শহরের সমবায় মার্কেটে দুস্থ-অসহায় ব্যক্তিদের জন্য ভর্তুকির দোকান দেওয়া হয়। ঈদের সময় সংগঠনটির পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘৫ টাকায় ঈদবাজার’ নামে সহমর্মিতার একটি উদ্যোগ। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘সহায়’ রাখা হয়।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে ৫ টাকা মূল্য দিয়ে লাল টুকটুকে লেপ কিনতে এসেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিরাও। তাদের মধ্যে কেউ মাদরাসার শিক্ষার্থী, রিকশাচালক, দরিদ্র ব্যক্তি ছাড়াও খেটে খাওয়া নারীরাও ছিলেন। অনুষ্ঠানস্থলে সারি করে চেয়ারে বসে ছিলেন তারা।

৫ টাকা পরিশোধ করে একটি লাল টুকটুকে লেপ কিনতে বড়মাঠে এসেছেন স্বাধীনতা যুদ্ধে বোমা বিস্ফোরণে আহত হয়ে একটি পা হারানো ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরের বাঙ্গালীপাড়া এলাকার বাসিন্দা আয়শা বেগম (৬৮)।

তিনি বলেন, ‘হামার এত্তি খুব ঠান্ডা পরিছে। আর মোর কম্বলখানও ছিড়া। খোঁজ পানু এই ৫ টাকা দিলে নাকি একখান লেপ দিবে, এইডা শুনে আসিছু এইঠে লেপ কিনিবা। ৫ টাকার লেপ কিনিনু, আইজ রাইতত আরামত নিন্দাম।’

সহায় সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, গত বছরও মাত্র ৫ টাকা মূল্য পরিশোধ করার মধ্য দিয়ে আমরা অসহায় ও দুস্থ মানুষদের মাঝে লেপ বিতরণ করেছি। এবারও আমরা তাই করলাম। আর এজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা আমাদের সহযোগিতা করেছে। এমন উদ্যোগ আমরা বছরের পর বছর চালিয়ে যেতে চাই। এজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা চাই।

লেপ বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু দেবনাথ, শিল্প ও বণিক সমিতির পরিচালক রিফাত, সহায়ের উপদেষ্টা নাবিউল করিম, সত্য প্রসাদ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএ

  • লেপ
  • ঠাকুরগাঁও
এ সম্পর্কিত আরও খবর
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।