দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৬ বিজিবি নীলফামারী সদস্যরা।
রোববার (১৯ জানুয়ারি) মধ্য রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর এলাকার বিশ্বজিৎ রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী রায় (২৮) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার উৎকুড়া এলাকার বাসিন্দা সুজন রায় (২১)।
৫৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার রাত পৌনে একটার দিকে কাজীপাড়া সীমান্ত দিয়ে ৭৭৭/৩ এস পিলারের সামনে নো ম্যান ল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা টের পেয়ে ঘটনাস্থান হতে ৫ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার করার অপরাধে বোদা থানায় মামলা দায়ের করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রেজায়ানুল হক জানান, রোববার রাতে ৫৬ বিজিবি নীলফামারীর দায়িত্বে থাকা কাজীপাড়া বিজিবি সদস্যরা বাংলাদেশ ও ভারতের নো ম্যান ল্যান্ডের আশপাশে টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন অনেকে এমন সংবাদের ভিত্তিতে এসব নারী পুরুষকে আটক করা হয়। সোমবার তাদের বোদায় নিয়ে আসেন ৫৬ বিজিবির সুবেদার এ কেএম আলি আজাদ। পরে তিনি বাদী হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্ দায়ে মামলা দায়ের করেন। মামলার রুজুর পরে আসামিদের আদালতে পাঠানো হয়।
নীলফামারী ৫৬ বিজিবি সি ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এফএইচ/