দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে তাকে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান জানান, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা শিশিরকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে নরসিংদী ডিবি পুলিশের নিকট হস্তান্তর করলে তাকে আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পরবর্তী শোনানি সময় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়।
আরএ