দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকার চায়না প্রজেক্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে ও সম্প্রতি এসএসসি পাশ করা দিপু দাশ (১৮), একই এলাকার বাবুল নাকের ছেলে ও কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী বিশাল নাক (১৬) এবং একই এলাকার মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, রস খেতে ভোরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকা থেকে ৩ জন মুকসুদপুর উপজেলার কালিনগর যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর হিরণ্যকান্দি পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের ৩ জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
আরএ