দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত একটি পুকুরের পাড়ে বেড়া তুলছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় হলেও ভারতীয়রা ২০/৩০ গজ ভিতরে বেড়া করছে। তবে, বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’
এছাড়াও, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরো বলেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।
শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।
এদিকে কুমিল্লা ১০ বিজবির অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন বিএসএফ ও বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক চুক্তিতে এখানে কাটা তারের বেড়া নির্মান করতে পারবে বলে জানান তিনি।
এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।
এফএইচ/