দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে সাতক্ষীরার সীমান্তে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের সভানেত্রী বেনজির হোসেন নিশি।
সাতক্ষীরার দেবহাটা থানার অফিসার ইনচার্জ-ওসি হযরত আলী জানান, সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সীমান্ত সংলগ্ন দেবহাটা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানা পুলিশ ও ডিবি পুলিশ।
ওসি হযরত জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন এলাকায় নিশির দুলাভাই রাশিদুল ইসলামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। নিশির দুলাভাই উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসেবে দেবহাটাতে কর্মরত। নিশি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিল। বেনজীর আহমেদ নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের সাবেক সভাপতি। নিশির নামে রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নিশি, তার স্বামীসহ দেবহাটায় দুলাভাইয়ের বাসায় পলাতক এমন খবর পেয়েই অভিযান চালানো হয় এবং গ্রেপ্তার করা হয়। বর্তমানে নিশিকে সাতক্ষীরার কোন থানায় রাখা হয়েছে তা বলতে পারেননি ওসি হযরত।
এফএইচ/