দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মালয়েশিয়া প্রবাসী মো. সোহানুর রহমান সবুজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন বলেন, এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বে সকল মানুষের বাড়ি-বাড়ি সহায়তা পৌঁছে দিবে। চলতি শীতে তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ করার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী। আল্লামা সাঈদীকে ইনজিকশনের মাধ্যমে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। এই দেশে শেখ হাসিনা আর ক্ষমতায় আসবে না। জামায়াতে ইসলামী গরীব মানুষের সংগঠন। জামায়াতে ইসলামী একটি ন্যায়পরায়ণ সংগঠন। আল্লাহর এই জমীনে ন্যায়পরায়ণদের আইন চালু করার চেষ্টা করছে। এই দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হলে সবাই শান্তিতে থাকতে পারবে। আর জামায়াত সেটাই চাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ দক্ষিণ থানা আমির মো. আসাদুল ইসলাম, সনমান্দি হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো. সাখাওয়াত হোসেন সৈকত, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, মাওলানা ফেরদাউস হোসেন প্রমুখ।
এফএইচ