দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন একজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিসের সন্মুখে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহতবস্থায় একজনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত একজন ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে ফাহাদ মোহাম্মদ আরাবী (৩৫)।নিহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তিন আরোহী নিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চলে যায়। এতে মর্মান্তিক মৃত্যু হয় দুইজনের। অপরজনের অবস্থাও আশংকাজনক।
এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল জানান, একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক আর মোটরসাইকেল জব্ধ আছে থানায়। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার অভিযানের টিম লিডার কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে রয়েছে। দুইজনকে মৃত আর একজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরএ