দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৫ বছর আমাদের বড় দুঃসময় ছিল। একটা এমপি নির্বাচন তো দূরে থাক একটা ইউনিয়নের পরিষদের মেম্বারও ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই। কোনো ঘটনা না ঘটলেও ৫০০ জন মামলার আসামি হয়ে গেছে। রাতে কেউ ঘুমাতে পারে নাই।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি বলেছিলাম, ২০২৪-এ নির্বাচন হাসিনা করতে পারেন, কিন্তু এক বছরের বেশি মসনদে টিকতে পারবেন না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, ৭ মাসও টিকতে পারেনি। গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিয়েছে, আর আসতে পারেনি।’
তিনি বলেন, আমরা যদি এক্যবদ্ধ থাকি, আমরা যদি সঠিত মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি; বাংলাদেশে আবার আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না।
তিনি আরও বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার ভালো জিনিস। সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপির নেতাকর্মীরা সংস্কারের বিরুদ্ধে না। সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।
অরুয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
আরএ