দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বিবির বাজার ক্যাম্প সংলগ্ন মাঠে ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি।
দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কুমিল্লা ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির। এসময় ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চলমান শীতে বিজিবি কর্তৃক বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান ১০ বিজিবির অধিনায়ক।
আরএ