দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান মাসুম ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশহারুল ইসলাম মিল্লাত।
সোমবার (৬ জানুয়ারি) সদর উপজেলার বাজিতখিলা স্কুল মিলনায়তনে এ কার্যক্রম আয়োজন করা হয়। এসময় শেরপুর জেলা শিবিরের সাথী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্র শিবিরের শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সেক্রেটারি রেজাউল করিম, সাবেক জেলা সভাপতি শাফিউল ইসলাম স্বপন, হাফেজ আল আমিন হোসাইন প্রমুখ।
আরএ