দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদুল ইসলাম ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত দুইমাস আগে কারাগারে আসেন। শ্বাসকষ্ট ও ইজমা রোগজনিত কারণে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, তিনি বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে অবস্থার অবনতি হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
আরএ