• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে শ্রমিকদের এক ঘণ্টার সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

জানা গেছে, জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে রোববার মহাসড়ক অবরোধ করেছিল। সে সময় বিক্ষোভের কারণে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। সোমবার সকালে কারখানায় এসে পুনরায় তারা বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেন। এক ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান এবং কারাখানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ঘোষিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রজ্ঞাপনের আলোকে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।

প্রজ্ঞাপনে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকেরা বাড়ি ফিরে যায়। সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় হাজিরা দিয়ে আবার বিক্ষোভ শুরু করেন।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

আরএ

  • অবরোধ
  • গাজীপুর
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রী
ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রী
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ
বেতন-বোনাস পরিশোধে স্বস্তি, ঈদে ঘরমুখো গাজীপুরের শ্রমিকরা
বেতন-বোনাস পরিশোধে স্বস্তি, ঈদে ঘরমুখো গাজীপুরের শ্রমিকরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।