দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ট্রাক-পিকআপ মুকোমুখি সংঘর্ষে দয়াল দাস (৩৪) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। দয়াল দাস যশোরের কেশবপুর উপজেরার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-লোহাগড়া মহাসড়কের মুলদাইড় এলাকার হাওয়াইখালী সেতুর পশ্চিম পার্শে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, ট্রাক চালক সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মশিযারের ছেলে আসিকুল (২৫), চালকের সহকারী মুলদাইড় গ্রামের সলেমানের ছেলে আরিফ হোসেন (২০), যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাকির হোসেন(২৫) অন্যজনের নাম জানা যায়নি।
নড়াইল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সেতুর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কে উঠছিলো বিপরীত দিক লোহাগড়া থেকে আসা পিকআপটির দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক ও পিকআপের চালকসহ ৫ জন আহত হয়। আহতদের স্থনায়ীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে পিকআপ চালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নড়াইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসান মো. মাসুদ রানা বলেন, আমরা সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পায়। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে ১জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের দুইজনকে ঢাকায় এবং দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
তুলারামপুর হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাফর আহম্মেদ বলেন, নড়াইলের হাওয়খালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন ও ৪জন আহত হয়েছে।
দুর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপ দুটি পুলিশে হেফাজতে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।