দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। ঘনকুয়াশা কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথুবু জনজীবন।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৮০০ কিলোমিটার বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে।
এই জেলায় সকাল ছয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ আর কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ২ মিটার।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছেন তাপমাত্রা আরো কমতে থাকবে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।

এদিকে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই ঠান্ডার কারণে কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ।
অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন।
কে