দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোহন মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো. সোহেল রানা (৩৫) নামে অপর মোটরসাইকেল চালক।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা
নিহত মোহন মিয়া ও আহত সোহেল রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রওহা এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। আজ মেয়েকে নিয়ে সাভার থেকে মানিকগঞ্জ ফিরছিলেন তারা। এসময় মোটরসাইকেলে করে আসছিলেন তারা দুজন। তাদের বহনকারী মোটরসাইকেল কসমস এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে ধামরাই ফায়ার সার্ভিসের আ্যম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এফএইচ