দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মীসভায় এ কথা জানান ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, কেউ কেই প্রশ্ন করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ফিরবে কি না, কিন্তু বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই।
জামায়াতের আমির বলেন, নির্বাচন তার জন্য যারা মানুষকে সম্মান করবে। নির্বাচন তার জন্য যারা দেশের মানুষকে ভালোবাসে। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি আমানত। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিন তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে। তা দেশের মানুষ দেখেছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের আবার কীসের নির্বাচন।
আগামী দিনে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাক, যোগ করেন জামায়াত আমির।
এসময় বিভিন্ন সময় দেশের ক্ষমতায় থাকা দলগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, দফায় দফায় এদেশের ক্ষমতায় বসে জনগণের আমানত খেয়ানত করেছেন তারা। ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছেন। কমবেশি এ জাতিকে সবাই কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি করেছে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে।
জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের। তবে এর জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা।
ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই। বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না। এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী সম্মানের সঙ্গে তার দায়িত্ব পালন করবে।
এফএইচ/