দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের জসীম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মাস্টার আহাম্মদ করিম ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের মৌলভী লুৎফুল হকের ছেলে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএ