দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির সহায়তা করার অপরাধে তিন মাদক কারবারিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিন মাদককারবারিকে এ কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে অভিযান চালিয়ে নগরকান্দা উপজেলার আশফরদি গ্রামের ইউসুফ শেখের ছেলে বকুল শেখকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়াও মাদক বিক্রির সহায়তার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের শহিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগী গ্রামের বাদশা মাতুব্বর ও একই ইউনিয়নের সুখনি গ্রামের হারুন সরদারকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়। এছাড়া মাদক বিক্রির সহায়তা করার অপরাধে তিন মাদক কারবারিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এক মাদক কারবারির নিকট আড়াইশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
আরএ