দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ছাত্ররা ক্লাসে ফিরে যাও, লেখাপড়া না করলে সুনাগরিক হতে পারবে না। তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ ও আগামীর পৃথিবী উন্মুক্ত হয়ে আছে।
পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমূল হোসেন ভূইয়া সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন বোর্ড অফ ট্রাস্টি অ্যাডভোকেট রোকসানা খন্দকার।
এর আগে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল বিশাল এক র্যালি বের করে উপজেলার বিভিন্ন প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে পলাশ কো-অপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী প্রমুখ।
আরএ