দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস মাছভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় বাসের হেলপার ও ট্রাকের চালকসহ ২ জন নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) ভোরের দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো. নুর আলম মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী ছেলে এবং বাসের হেলপার কাদের মিয়া ঝিনাইদহের সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) তমাল সরকার জানান, ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। দুই জনের মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দেশটিভিকে বলেন, ঘটনাটি ভাঙ্গার সীমান্তবর্তী এলাকা। মাদারীপুর রিজিওনের শীবচর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি দেখছেন।
এফএইচ/