দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, টোল প্লাজায় মাওয়াগামী প্রাইভেট কারটির পেছনে বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। পরে প্রাইভেট কারটি সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান,শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিতদের টোলপ্লাজার লোকজন ও টহল সেনা বাহিনীর সদস্যরা মিডফোর্ড হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর পাঁচজনকে মৃত্য ঘোষণা করার খবর পেয়েছেন বলে জানান তিনি। তিনটি গাড়িই মাওয়ামুখী ছিলো বলে জানান তিনি। এই ঘটনার পর সড়কে ঘন্টা খানেক যানবাহন চলাচল ব্যাহত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে