দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ফেনীর সোনাগাজী উপজেলাস্থ বায়ু বিদ্যুত প্রকল্পের যন্ত্রাংশ লুটের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার থাকখোয়াজের লামছি এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে। বুধবার সকালে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা হলেন- মোস্তফা আলীর ছেলে মো. আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে মো. খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গ্রেপ্তারদের নিকট থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি এবং একটি বড় স্টার স্কু ড্রাইবার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট থাকখোয়াজের লামছি এলাকায় ২০০৪ সালে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প স্থাপন করেন তৎকালীন সরকার। ৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ওই প্রকল্পে চারটি টাওয়ার রয়েছে। উৎপাদনের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ রয়েছে।
এফএইচ/