দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে অন্য কথা। পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বা তারা অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর মাছিমপুর এলাকায় খন্দকারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।
স্থানীয়রা জানায়, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে সকাল ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হন। তাদের দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।
অ