দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আটক সাদ্দাম হোসেন নারাণদিয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সাদ্দাম হোসেন তার নিজের ফেসবুক আইডিতে ‘কুকুরের বাচ্চাগুলো দেখতে এই রকমই হয়’ লিখে পোস্ট দিয়ে কয়েকজন হুজুরের ছবি দিয়ে আপলোড করে। পোস্টটি এলাকাবাসীর নজরে এলে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করলে সে নিজে ওই পোস্ট ফেসবুকে আপলোড করেছে বলে স্বীকার করে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে সালথা থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামদের সাথে কথা বলে সাদ্দাম হোসেনকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, হুজুরদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএ