দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে বাগাতিপাড়ার জয়ন্তপুর এলাকায় ওই নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানান বাগাতিপাড়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম।
রশিদ চৌধুরী (৬০) বাগাতিপাড়ার জয়ন্তপুর এলাকার বদিউর রহমানের ছেলে। তিনি দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
রশিদ চৌধুরীর বলেন, মাঝরাতে অজ্ঞাত ব্যক্তিরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে আমরা চিনতে পারিনি।
বাগাতিপাড়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, রাতে দুর্বৃত্তরা রশীদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার সাথে কারা জড়িত বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কেনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরএ