দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাৎসরিক ইনক্রিমেন্ট চার শতাংশের ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে এই অঞ্চলের অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার নরসিংহপুর ও আশপাশের এসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ জানায়, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম, সেতারা গ্রুপ, নিউ এইজ, ডেকো, ব্যান্ডো ডিজাইন, ভিনটেজ, নীট এশিয়া, মানতা, ডেবুনিয়ার, অরবিটেক্স, এএম ডিজাইন, ইসলাম গার্মেন্টস, দ্যা রোজ, অ্যাপারেলস গ্যালরি, এথিকালসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩ (১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা না করলেও বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কর্মবিরতি পালন করে এবং কেউ কারখানা থেকে বেরিয়ে যায়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাই তারা কাজ বন্ধ করে বসে আছে। এখন পর্যন্ত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোনো প্রকার অরাজকতা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আরএ