• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর

ভাবিকে আত্মহত্যার প্ররোচনায় কৃষকদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

এহসান রানা, ফরিদপুর
  ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাশিদা বেগমের (৩৭) নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় দেবর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরব আলীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই গৃহবধু সম্পর্কে কৃষকদল নেতার বড় ভাবি ছিলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার দিবাগত রাতে নিহত গৃহবধূর বাবা আবু সাইদ মোল্যা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার মৃত. মোস্তফা মোল্যার ছেলে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব নিহত গৃহবধুর দেবর আরব আলী (৩৮), গৃহবধুর স্বামী মো. আজগর হোসেন (৫০), দেবর আশরাফ আলী (৪৫) ও ননদ (আরব আলীর বোন) মর্জিনা বেগম (৫৫)। এ মামলার ২ নম্বর আসামি কৃষকদলের সদস্য সচিব আরব আলী।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ বছর আগে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা কৃষকদলের সদস্য সচিব আরব আলীর বড় ভাই সৌদি প্রবাসী আজগার হোসেনের সঙ্গে একই উপজেলার কাতলাসুর গ্রামের বাসিন্দা আবু সাইদ মোল্যার মেয়ে রাশিদা বেগমের পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর সংসারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে থাকে গৃহবধূ রাশিদা বেগম। এমনকি স্বামী আজগার হোসেন প্রবাসে থাকলেও মোবাইলে তার পরিবারের সদস্যদের প্ররোচনা দিয়ে রাশিদা বেগমের ওপর নির্যাতন চালাত। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় ও প্রশাসনিকভাবে সালিশ বৈঠক হলেও দিনে দিনে গৃহবধুর ওপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে।

এক পর্যায়ে গৃহবধূ রাশিদা বেগম নির্যাতনে অতিষ্ট হয়ে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দেবর আরব আলীর বসতঘরে সকলের অজান্তে ঘাস মারা বিষ পান করে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরেরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে একদিন চিকিৎসার পর গৃহবধূ রাশিদা বেগমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান। রাশিদা-আজগার দম্পতির সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ঘটনার পর থেকে আসামিরা গা-ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরব আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে এ ব্যাপারে উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়া জানান, শুনেছি উপজেলা কৃষকদলের সদস্য সচিবের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এজন্য তার মোবাইল বন্ধ থাকতে পারে। ষড়যন্ত্রমূলক ভাবে মামলাটি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • আত্মহত্যা
  • গৃহবধূ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ 
নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ 
ছেলেদের বিদেশ পাঠাতে নিয়েছিলেন ঋণ, শোধ করতে না পেরে বাবার আত্মহত্যা
ছেলেদের বিদেশ পাঠাতে নিয়েছিলেন ঋণ, শোধ করতে না পেরে বাবার আত্মহত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।