দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারের কোনো দোসর বিএনপিতে জায়গা পাবে না এবং দল ঐক্যবদ্ধ আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু অনৈক্যের সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। সেখানে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বলা হয়েছে। সেই লক্ষে সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। সভা থেকে আগামী তিন মাসের মধ্যে, ওয়ার্ড, ইউনিয়ন ও জেলার কাউন্সিল শেষ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।
আরএ