দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুলডগি এলাকার জামালের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. রবিন হোসেন (১৫) একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজহরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মো. ইউনূসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তার বাবা গত নভেম্বর মাসে ঢাকা যাওয়ার সময় তার চালিত অটোরিকশাটি তাকে দিয়ে যায়। রবিন তার সৎ মায়ের সাথে বসবাস করতো। গত ৩ ডিসেম্বর থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন রবিন। সোমবার স্থানীয় জামালের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের সামনে কয়েকটি কুকুর অবিরাম চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা এসে বাথরুমের সেপটিক ট্যাংকের সামনে দাঁড়ালে তীব্র মানুষ পঁচা গন্ধ বের হয়। পরবর্তীতে ট্যাংকের স্ল্যাবের মুখ খুললে রবিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গলায় কাপড় পেঁচিয়ে রবিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সৎ মা নিখোঁজের পর ৫ ডিসেম্বর প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ভিকটিমকে না পেয়ে সেটিকে অপহরণ মামলা হিসেবে রুজু করে। এরপর ভিকটিমের মোবাইলের সূত্র ধরে দুজনকে আটক করা করা হয়। তারা ভিকটিমের মোবাইল ব্যবহার করছিল। এখন সেটি হত্যা মামলায় রুজু হবে। আটক দুইজনকে এ বিষয়ে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। একই সাথে তদন্তও অব্যাহত আছে।
আরএ