দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রপাগণ্ডাতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের চিকিৎসা বাজার সবই আছে। বাংলাদেশ থেকে ২য় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায়, এ খাত থেকে অর্থনৈতিক ভাবে ভারত বিশাল লাভবান হয়। বাংলাদেশিদের যেতে নিষেধ করলে যাবে না।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সকল ধর্মের মানুষ বসবাস করছে। কোনো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা ঐতিহাসিক ভাবে এক আছি।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
এফএইচ