দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে অনুপ্রবেশকালে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাংগাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, সকালে বাংগাবাড়ি বিওপির সদস্যরা টহল দিচ্ছিল। এসময় নাজির উদ্দিন কার্তিকের গতিবিধি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি ভারতীয় নাগরীক। তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বিধায় তাকে আটক করা হয়েছে। নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি করে ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশী নগদ ২৫০ টাকা পাওয়া যায়।
তিনি আরও বলেন, তিনি নিজে স্বীকার করেন গত ১০ দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে সে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলমান রয়েছে। কার্তিক ঠিকমতো কথাও বলছে না।
আরএ