• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে অমিতি সোয়েটার কারখানার শ্রমিকরা। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের সাথে কথা বলে এক ঘণ্টা পর সাড়ে ৯টায় সড়ক থেকে নিয়ে আসে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লে-অফ নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করেন, বর্তমানে কারখানায় কোনো কাজ (অর্ডার) না থাকার কারণে রোববার (২৪ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফকালীন ক্ষতিপূরণ প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

বিক্ষুব্দ শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় আমরা মহাবিপদে পড়েছি। আমরা বুঝতে পারি নাই কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করবে। আজকেই কর্তৃপক্ষ কারখানা খুলে দিতে হবে। না দিলে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো। প্রায় আড়াইশ শ্রমিক বিক্ষোভ অংশ নিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাজিব হোসেন বলেন, শনিবার (২৩ নভেম্বর) অমিতি সোয়েটার কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সকালে শ্রমিকেরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে গাজীপুর মেেট্রাপলিটন পুলিশ (জিএমপি), শিল্প পুলিশ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের সাথে কথা বলে সমাধানে আলোচনা করছেন। মালিক পক্ষ আলোচনায় বসেছে।

গাজীপুর ট্রাফিক পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আল মামুন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে সকাল থেকে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। সকালের ওই সময়ে অনকে যাত্রীকে হেঁটে তাদের গন্তব্য যেতেও দেখা গেছে। সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও সড়কে অন্তত পাঁচ কিলোমিটার থেমে থেমে যানবাহন চলার কারণে চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে।

আরএ

  • বন্ধ
  • কারখানা
এ সম্পর্কিত আরও খবর
সিএনজি স্টেশন বন্ধের সময় কমল দুই ঘণ্টা
সিএনজি স্টেশন বন্ধের সময় কমল দুই ঘণ্টা
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধ
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধ
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।