দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন গৌখালের পাড় গ্রামে অভিযোগ চালিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় হোছনা বেগম নামের এক নারীকে আটক করে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রামের হোছনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি পিস্তল ম্যাগজিনসহ, ১টি ফোল্ডিং নাইফ, পাঁচ কেজি গাঁজা এবং অবৈধ মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের নগদ আট লাখ চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এগুলো জব্দ করা হয়। এসময় হোছনা বেগম (৪৫)কে আটক করা হয়েছে।
অবৈধ মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এফএইচ