দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার বাবা-মা পলাতক রয়েছে।
নিহত পলি খাতুন (২৫) উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের ফরিদ আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর পশ্চিমপাড়ার গিয়াস উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার বিকেলে স্ত্রী পলিকে পিটিয়ে হত্যা করে রবিউল। পরে স্ত্রীর লাশ ঘরের মেঝেতে রেখে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচারের উদ্দেশে চিৎকার করতে থাকেন স্বামী রবিউল। পরে তিনি মোবাইলফোনে শ্বশুরবাড়িকেও জানান, পলি বিষপানে আত্মহত্যা করেছে। শ্বশুর পরিবারের লোকজন এলে তোপের মুখে পালিয়ে যায় রবিউল, তার বাবা গিয়াস উদ্দীন ও মা পারুলা খাতুন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাত ১০টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্বজনরা অভিযোগ করে বলেন, নিহত পলির স্বামী রবিউলের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করায় তার ওপর বিভিন্ন সময় নির্যাতন করতো। মঙ্গলবার মারধর করায় পলি বাড়িতে আসতে চেয়েছিল। পরে তাকে পিটিয়ে হত্যা করে।
স্বজনরা আরও অভিযোগ করেন, হত্যা ভিন্ন খাতে নিতে পলির মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে রবিউল ও তার পরিবারের লোকজন। তাদের সংসারে ৭ বছর বয়সী মেয়ে ও ২ বছরের ছেলে রয়েছে। পলি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তারা।
আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থলে যায়। নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযোগ করে বলেন তাকে হত্য করা হয়েছে। তবে নিহত নিহত পলির মৃত্যুর কারণ এখন পর্যন্ত অস্পষ্ট।
আরএ