দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষায় এস এম শামীম (২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এস এম শামীম ফরিদপুর কোতোয়ালি থানার মুরারীদহ গ্রামের মৃত এস এম বিল্লাল শেখের ছেলে। তিনি বিকুল তালুকদার (১৯) নামে এক পরীক্ষার্থী (যার রোল নং- ৫৫১০৬৩৬) সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালীন তাকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, , লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে। এসময় ভুয়া পরীক্ষার্থী এসএম শামীম পরীক্ষা কেন্দ্রের গেটে তার প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লিখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এসএম শামীমের চেহারার সঙ্গে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিমের নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার। তিনি তার হয়ে পরীক্ষা দিতে এসেছেন।
মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করেন আটক ভুয়া পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (যাহার গায়ে কাগজের লেভেল লাগানো নম্বর ও নামসহ Master Card লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) দেশটিভিকে বলেন, ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষায় এস এম শামীম(২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
আরএ