দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী সোহাগ হোসেনকে (৩২) নাইনএমএম পিস্তল ও অস্ত্র গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, অনলাইন ক্যাসিনো ও মাদক ব্যবসায়ীরা অস্ত্র গুলি নিয়ে এসেছে এমন গোপন খবর পায় যৌথ বাহিনী। এ খবরে সোমবার রাতে সোহাগকে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল ও কয়েকটি সিমসহ আটক করা হয়। এরপরে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফুর গ্রামের শশ্মানঘাট সংলগ্ন মাঠ থেকে জার্মানির তৈরি একটি নাইনএমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক সোহাগের নামের অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে বলে জানান মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
আরএ