• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

সুদে টাকা এনে আ.লীগ কর্মীকে ঘুষ, ৩ বছরেও মিলেনি সরকারি ঘর

নেত্রকোনা প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ১২:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা পরিচয়ে সরকারি আশ্রয়ণের ঘর দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিন বছর পেরিয়ে গেলেও ওই নারীর ভাগ্যে জুটেনি সরকারি ঘর। পরে তিনি ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্তের নাম মো. শাহীন আকন্দ (৪৮)। তিনি উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের কেওয়ারদিঘী গ্রামের মৃত আ. মান্নানের ছেলে। শাহীন আওয়ামী লীগ কর্মী। তবে তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দেন বলে জানা গেছে। আর ভুক্তভোগী নাসিমা আক্তার একই ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী।

সোমবার (১১ নভেম্বর) মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ২৫ অক্টোবর নাসিমা মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নাসিমা আক্তার জানায়, সরকারি আশ্রয়ের ঘর পাওয়ার আশায় তিন বছর আগে আওয়ামী লীগ নেতা শাহীন আকন্দকে ২০ হাজার টাকা দেন নাসিমা। আওয়ামী লীগ নেতা হওয়ায় দ্রুত সময়ে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। তবে তিন বছর কেটে গেলেও ঘর আর পাওয়া হয়নি নাসিমার। তবে ঘর না পেয়ে টাকা চাইতে গেলে নাসিমাকে উল্টো হুমকি ধমকি দেন শাহীন। সরকার পতনের পর গত ৪ অক্টোবর টাকা ফেরত চাইতে গেলে ফের ভয়ভীতি ও হুমকি দেন শাহীন। পরে ২৫ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দেন নাসিমা।

ভুক্তভোগী নাসিমা আক্তার জানান, গরীব মানুষ ভাঙা ঘরে ত্রিপলের ছাউনি দিয়ে পোলাপান নিয়ে বসবাস করি। শাহীন এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পরিচয় দেয়। উপজেলার বড় বড় নেতাদের সাথে তার সম্পর্ক। আমাকে ঘর পাইয়ে দিবে বলে অফিস খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করে। সুদে ২০ হাজার টাকা এনে তার হাতে তুলে দেই। তিন বছরে সুদ বেড়ে অনেক গুণ হয়েছে। সুদের জের এখনও টেনে যাচ্ছি। কিন্তু তিন বছর পার হলেও আজও ঘর পেলাম না। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। অভিযোগের পর তিন হাজার টাকা দিয়েছে। বাকি টাকা না দিয়ে তালবাহানা করছে। হুমকি ধমকিও দিচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের একজন নেতা জানান, শাহীনের আওয়ামী লীগের কোনো পদ নেই। শাহীন আওয়ামী লীগ কর্মী। অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী শাহীন আকন্দ বলেন, অভিযোগটি মিথ্যা। এ বিষয়ে আমি কিছুই জানি না।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ১০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন শাহীন। তবে এরমধ্যে ৩ হাজার টাকা ফেরত দিয়েছে বলে জানিয়েছে। বাকি টাকা দিয়ে দেবে বলে আজ-কাল করে সময় পার করছেন। আর দুই-একদিন দেখবো টাকা ফেরত দেয় কিনা। যদি টাকা ফেরত না দেয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

  • নেত্রকোনা
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের
ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।