দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝর্না রানী সাহার বিরুদ্ধে শ্রেণি কক্ষে ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগ উঠেছে। গত ২৪ অক্টোবর স্কুলের সভাপতি , জেলা প্রশাসকের নিকট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার জন্য নবম শ্রেণীর ছাত্রী আদিলা, রাত্রি, সাদিয়া ও নুসরাত সহ মোট ১১ শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায় , জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ।
দায়েরকৃত লিখিত অভিযোগে, মক্কা ঘরের মধ্যে শিব ঠাকুরের স্মৃতি রয়েছে, হাজিরা হিন্দু ধর্মের পুরোহিত ও ঠাকুরদের ন্যায় একই পোশাক পরে তাওয়াফ করে, কলকাতার মেয়েরাও তো প্যান্ট পরে তাদের দিকে কেউ তাকায় না। অথচ বোরকা পরা মেয়েদের এতো সমস্যা , কারণ ওরা বোরকা পড়েও নোংরামি করে, মুসলমানরা লোক দেখানোর জন্য কোরবানি দেয় , আমাদের প্রিয় নবী নাকি লোকনাথের কাছে গীতা পড়া শিখেছিলেন সহ মোট ৬ টি অভিযোগ উল্লেখ করা হয় ।
অভিযোগের ব্যাপারে স্কুল শিক্ষিকা ঝর্না রানী সাহা জানান, আমি ইসলাম ধর্ম ও নবীজীর বিষয়ে কটুক্তি করে কোনো কথা বলিনি। আমি বলেছি আমাদের মানুষের সৃষ্টকর্তা একজনই এবং কিছু কিছু পোশাকের ক্ষেত্রে সব ধর্মের পছন্দ একই। তারমধ্যে উল্লেখযোগ্য সাদা পোষাক।
তিনি আরও জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো ষড়যন্ত্রমুলক ।
এফএইচ