দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত চার বছর যাবত দেশীয় পাটের বীজ উৎপাদনের চেষ্টা করে যাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন মোল্যা। প্রতি বছরের ন্যায় এ বছরও পাটের বীজ উৎপাদনের লক্ষে ৫০ শতক জমিতে পাটের আবাদ করেছেন তিনি।
কৃষক মুক্তার হোসেন মোল্যা জানান, ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। আমি চার বছর ধরে পাটের বীজ উৎপাদন করে আসছি। এবারও ৫০ শতক জমিতে সবুজ সোনা-৯ জাতের পাটের বীজের আবাদ করা হয়েছে। বীজের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পাটের চাষ করা হয়। বর্তমানে পাট গাছের গঠন অনেক ভালো আছে, বীজের ফলনও খুব ভালো হবে। আশা করছি ডিসেম্বর মাসে ঘরে আসবে পাটের বীজ। তিনি সবাইকে দেশীয় পাটের বীজ উৎপাদনে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
ফরিদপুরের উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার জানান, বীজে আড়াই তোষা লাল পাটের বীজের চাহিদা কম। ভারতের জেআরও সবুজ পাটের বীজের চাহিদা বেশি। কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদন করে তাহলে খরচ কম হবে এবং তার মানও অনেক ভালো হবে। কৃষক মুক্তার মোল্যার মতো সবাইকে পাটের বীজ উৎপাদনে এগিয়ে আসতে হবে। তাহলে দেশের বেকারত্বসহ রাজস্ব বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কৃষি অধিদপ্তর সকল ধরনের সহযোগিতা করবে।
আরএ