দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহে মানহানির দুই মামলা প্রত্যাহার করেছে আদালত। এর আগে মামলা দুইটির মধ্যে একটি ২০১৫ সালে এবং অপর একটি ২০১৭ সাথে আদালত মামলা খারিজ করে দেয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক নম্বর আমলি আদালতের বিচারক এএকেএম রওশন জাহান এ আদেশ দেন।
এক নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা নিষ্পত্তি বা থানায় কোনো ওয়ারেন্ট বা অন্য কোনো নথি থাকতে পারে। এজন্য বিবাদী পক্ষ রিকল করে মামলার পুরোপুরি নিষ্পত্তি চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা দুটি নিষ্পত্তি করে দেন।
এর আগে ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। দুটি মামলাই বাদী পক্ষ মামলার তদারকি না করায় আদালত ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অপর মামলা আদালত খারিজ করে দেয়।
সর্বশেষ বৃহস্পতিবার ময়মনসিংহ আদালত আসামির পক্ষ রিকল প্রদান করলে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহার করেন এবং সংশ্লিষ্ট থানায় এ সংক্রান্ত কোনো নথিপত্র থাকলে আদালতে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরএ