দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাঙামাটিতে কর্মরত প্রতীকি কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ৫টি মামলা দায়ের করা হয়েছে। যা মিথ্যা ও নির্যাতনমূলক। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হামলারও মামলা দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যমূলক। তিনি কলম দিয়ে লেখালেখি করেন, কোনো হামলা ও অগ্নিসংযোগে জড়িত নন। এই ধরনের হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ দাবি করে বক্তারা। দ্রুত প্রদীপ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
প্রতীকি কর্মবিরতি শেষে সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
আরএ