দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (রেজি: ১০৫৫) অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে আসামি করা হয়েছে তৎকালীন সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাসির, ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি আবুল কালাম মাতুব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানকে।
জানা গেছে, ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য ভাঙ্গার হাশামদিয়া মৌজার ৪৭২ নং দাগের ভিটা ও দোকান শ্রেণির ১১ শতাংশ জমি এলএ কেস নং ১২/১৭-১৮ নং এর মাধ্যমে অধিগ্রহণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই জমির উপরে অবস্থিত অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ৯২ লাখ ৪৯ হাজার টাকার চেক প্রদান করা হয় ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের তৎকালীন সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাসির, ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি আবুল কালাম মাতুব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের নিকট। মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা শাখার সোনালি ব্যাংক হিসাবে ওই চেক জমা করার পর ২০২১ সালের ১৯ জুলাই ওই ব্যাংক হিসাব থেকে দুটি চেকের মাধ্যমে ৮৭ লাখ টাকা উত্তোলন করেন তারা।
মোটর ওয়ার্কার্স ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ব্যাংক হিসাব পরিচালনায় অবশ্যই কোশাধ্যক্ষ যুক্ত থাকবেন। তবে তারা ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে কোষাধ্যক্ষকে বাদ দিয়েই ওই ব্যাংক হিসাবটি পরিচালনা করেন বলে অভিযোগ করা হয়।
মামলার আসামিদের মধ্যে গোলাম নাসির শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি, জুবায়ের জাকির শ্রমিক লীগের সহসভাপতি, ফাইজুর রহমান ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং আবুল কালাম মাতুব্বর আওয়ামী লীগের নেতা।
গত ৫ আগস্ট শেখ সরকার পতনের পর তারাও আত্মগোপনে রয়েছেন। এ কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদের বিরুদ্ধে এগুলো ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান ৪ জনের বিরুদ্ধে অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর নিকট থেকে লিখিত এজাহার প্রাপ্ত হয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ