দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদনে রাস্তার পাশ থেকে জসিম উদ্দিন (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের মৃত জাফর খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পাশের উপজেলা কেন্দুয়ার টেঙ্গুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। সেখানে থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী বাজারের পাশে একটি অটোরিকশা দেখতে পায় স্থানীয় লোকজন। অটোরিকশার পাশে কোনো লোকজন না থাকায় স্থানীয়রা তাদের হেফাজতে রেখে মালিকের সন্ধান শুরু করেন। শনিবার সকালে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
এদিকে এদিন দুপুরে পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, জসিম উদ্দিন নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অ