দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কুমিল্লায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউনহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মশাল অনুষ্ঠিত হয়।
পরে মশাল মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের টাউনহলে ফিরে আসে। এ সময় মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বক্তব্যে বলেন, ‘স্বৈরাচারের রূপকার খুনি হাসিনার জন্য কুমিল্লা একটি দুঃস্বপ্ন। ছাত্রলীগ, যুবলীগসহ যারা ফ্যাসিবাদের কাঠামো তৈরি করেছিল তাদের জন্য কুমিল্লা সবসময় একটি আতঙ্কের নাম। কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করছিল।’
তিনি আরও বলেন ‘হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। খুনি শেখ হাসিনাকে আমরা ভারতে পাঠিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের একটি দল একত্রিত হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগ, যুবলীগদের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কুমিল্লাবাসী একেকজন দুর্গ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’
এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান, সাকিব হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অ