দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশসহ ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ইলিশ নিধনে ব্যবহৃত ১টি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৮ কেজি ইলিশ। এছাড়াও আটক করা হয় ৫ জেলেকে।
বুধবার (১৬ অক্টোবর) ভোর থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর পর্যন্ত ডিমওয়ালা ও মা ইলিশ রক্ষায় শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। ইলিশ নিধনের কাজে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ পুলিশ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে।
অ