দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে পলানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজীবী পরিষদের পিপি চন্দন কুমার পালকে আটক করেছে এনএসআই।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে এনএসআই। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। বেনাপোল পোর্ট থানা থেকে শেরপুর সদর থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, এনএসআই সদস্যদের কাছে গোপন তথ্য ছিল তিনি এ পথ দিয়ে ভারত যাবেন, সে তথ্যের ভিত্তিতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক চন্দন কুমার পাল শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্রের ছেলে।
এফএইচ