• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার, ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ১৫ অক্টোবর ২০২৪, ১৮:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবার ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা অন্যান্য বোর্ডের ফলাফলের তুলনায় সবচেয়ে কম। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও সকল বিষয়ে পরীক্ষা না হওয়ায় ফলাফল খারাপ হয়েছে। তবে এ থেকে আগামী বছর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী। ২৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য এবং ৪টি প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়েছে। জিপিএ-ফাইভ পেয়েছে চার হাজার ৮২৬ জন। এর মধ্যে ছেলেদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছে ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছে ২ হাজার ৭১৭ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো মেয়েরাই এগিয়ে রয়েছে।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবছর ৭ দশমিক ২২ শতাংশ কম পাস করেছে। শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও সকল বিষয়ে পরীক্ষা না হওয়ায় ফলাফল খারাপ হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী ফারহানা সামীয়া বলেন, আমাদের কলেজ বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে। পাসের হার প্রায় ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছি আমরা ৭৪০ জন। তবে কিছুটা খারাপ লাগছে বোর্ডে পাসের হার কমেছে। এর মুল কারণ হচ্ছে সব বিষয়ে পরীক্ষা না হওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনে পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়া।

আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষার্থী ফায়াজ ফারদিন বলেন, আমাদের কলেজ এবছর ফলাফলে খারাপ করেছে, যেটা আমরা প্রত্যাশা করিনি। তবে আন্দোলন মুহুর্তে পড়াশোনায় আমরা মনোনিবেশ করতে পারিনি। যার কারণে ফলাফল খারাপ হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক এনায়েতুর রহমান বলেন, এবছর কলেজ থেকে ১২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২৪২ জন পাস করে। পাসের হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ৭৪০ জন শিক্ষার্থী। সাফল্যের ধারা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করছি।

আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, এবছর আমাদের ফলাফল কিছুটা খারাপ হয়েছে। বেশি খারাপ করেছে কমার্স ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা। ১০৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯১৭ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪৬৪ জন শিক্ষার্থী। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ বাড়িয়ে আগামীতে ফলাফল ভালো করার কথা জানিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন, সকল বিষয়ে পরীক্ষা না হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা ফলাফলে খুব একটা ভালো করতে পারেনি। তবে আমরা হতাশ নই। ঘুরে দাঁড়াব অবশ্যই। প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করার পাশাপাশি ক্লাসে মনোনিবেশ বাড়াতে হবে।

এফএইচ

  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  • এইচএসসি পরীক্ষা
  • পাসের হার
এ সম্পর্কিত আরও খবর
১৭টি নিবন্ধন পরীক্ষায় গড় পাসের হার ৬.৮৪ শতাংশ
১৭টি নিবন্ধন পরীক্ষায় গড় পাসের হার ৬.৮৪ শতাংশ
এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেয়নি কেউ, শিক্ষক ৫ জন
এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেয়নি কেউ, শিক্ষক ৫ জন
গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় যুবকের আত্মহত্যা
গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় যুবকের আত্মহত্যা
এইচএসসিতে বোর্ডগুলোর পাসের হার
এইচএসসিতে বোর্ডগুলোর পাসের হার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।