দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই দিন সকালে মো. জুবায়ের ইসলাম সাজু নামে একজন তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করেন।
পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রোববার সন্ধ্যায় কটূক্তিকারী ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি এলাকা থেকে মো. জুবায়ের ইসলাম সাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উক্ত ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আরএ