দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা ও মৎস্য খামার থেকে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে অজ্ঞাত ৫০ থেকে ৫৭ জনকে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মুরাদনগর থানায় উপজেলা সদরের ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যাচেষ্টা ও অ্যাডভোকেট মহসীন মিয়া চাঁদাবাজির মামলা দুটি করেন।
মামলার বাদী আলমগীর হোসেন মুরাদনগর সদরের নায়েব আলীর ছেলে। অপর মামলার বাদী অ্যাডভোকেট মহসীন মিয়া উপজেলার ধামঘর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদীয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলমগীর হোসেন তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মী ও সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী আলমগীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে এবং বেধরক পিটিয়ে জখম করে। দোকানের ক্যাশে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই মামলায় ১৫ জনকে এজাহারনামীয় ছাড়াও ৪৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
চাঁদাবাজি মামলার বাদী অ্যাডভোকেট মহসীন বলেন, ২০১৯ সালে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের দড়িকান্দি বিলে কৃষকদের থেকে ৩০০ কানি জমি ১২ বছরের জন্য পত্তন নিয়ে মোল্লা ফিশারিজ নামে মাছের প্রজেক্ট গড়ে তুলি। এই প্রজেক্টে মাছ চাষ করার জন্য দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের মিজানুর রহমানের নিকট ১৬ লাখ ৬৬ হাজার টাকা বাৎসরিক হিসেবে ভাড়া প্রদান করি। প্রজেক্টে মাছ চাষের পর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মাছ ধরতে গেলে সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে উপজেলার বাঙ্গরা বাজার থানার খামারগ্রামের রফিকুল ইসলামের (টিয়া রফিক) নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এসে মাছ ধরা বন্ধ করে দেয় এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রজেক্টের মাছ ধরতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ সময় বাধ্য হয়ে প্রজেক্টের এক বছরের ভাড়ার ১৬ লাখ ৬৬ হাজার টাকা রুপালী ব্যাংকের একটি হিসাব নম্বর থেকে সাবেক এমপির উপস্থিতিতে চেকের মাধ্যমে রফিকুল ইসলাম নিয়ে নেয়। এই মামলায় সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও রফিকুল ইসলামকে আসামিসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে থানায় দুটি মামলা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ